বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
প্রথম কিস্তির মতোই রমরমিয়ে ব্যবসা করছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় অধ্যায়। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে হাজার কোটির ঘর ছাড়িয়েছে। এবার সেই আয়ের ভাগ দাবি করছেন পাকিস্তানি নাগরিকরা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লিয়ারি শহরকে কেন্দ্র ছবির গল্প। ওই শহরের বাসিন্দারা ছবির লভ্যাংশ দাবি করছেন। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সে ভিডিও।

পাকিস্তানের এক টেলিভিশন থেকে লিয়ারির বাসিন্দাদের কাছে এই স্পাই থ্রিলারের আকাশছোঁয়া সাফল্য নিয়ে মতামত জানতে চাওয়া হয়। সেসময় একজন বলেন, “যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেকাংশ দিলে এই রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়।”
অন্য একজনের মন্তব্য, “কমপক্ষে কয়েকশো কোটি তো পাওয়াই উচিত। সত্তর থেকে আশি শতাংশ দেওয়া উচিত। আয়টা কোথা থেকে এসেছে? সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আর পরিস্থিতি-ই রয়েছে। তাই লভ্যাংশের কিছুটা দেওয়া অবশ্যই উচিত।”

মুক্তি ১১ দিন পর ভারতে ৭৭৮.৭৭ কোটি রুপির ব্যবসা করেছে ‘ধুরন্ধর ২’। ভেঙে চুরমার করে দিয়েছে বি-টাউনের সব রেকর্ড। বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমান ১,২২৬ কোটি।