সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে ‘ধুরন্ধর-২’-এর ট্রেলার, আরও ভয়ংকর রণবীর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে ‘ধুরন্ধর-২’-এর ট্রেলার, আরও ভয়ংকর রণবীর! 

‘ধুরন্ধর’-এর পর্দায় দেখা মেলে এক দুর্ধর্ষ রণবীরের। দর্শকও লুফে নেন সিংয়ের সে অবতার। এবার আরও ভয়ংকর ভাবে আসছে পর্দার হামজা মাজহারি। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের ট্রেলার দিল সে আভাস। 

আজ শনিবার প্রকাশ পেয়েছে ‘ধুরন্ধর-২’-এর ট্রেলার। তিন ইনিটের সে ট্রেলারের আগাগোড়া মারকাটারি দৃশ্যে ঠাঁসা। যার কেন্দ্রবিন্দুতে রণবীর। যেখানে দেখা যায়, রহমানা ডাকাইতকে মেরে নিজেই শের-এ-বালোচ বনে যায় হামজা। 


বিজ্ঞাপন


লিয়ারির একচ্ছত্র অধিপতি হতে দেখা যায় হামজাকে। ক্রমশ হিংস্র থেকে হিংস্র হয়ে ওঠার আভাস পাওয়া যায় ট্রেলারে। দেখা গেছে আগের অধ্যায়ের মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী-সহ প্রায় প্রত্যেককে।

এদিকে সামাজিক মাধ্যমে ট্রেলার মুক্তি দিতেই শুরু হয়েছে আলোচনা। বক্স অফিসে ঝড় অব্যহত থাকবে কি না উঠেছে সে প্রশ্নও। কেননা প্রথম অধ্যায় দিয়ে খান-কাপুরদের সব রেকর্ড তুলোধুনো করেছেন তিনি।


বিজ্ঞাপন


‘ধুরন্ধর-২’-এর ট্রেলার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “বলেছিলাম, এ বার বিষয়টা ব্যক্তিগত”। আগামী ১৯ মার্চ মুক্তির কথা রয়েছে ছবিটির। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর