images

বিনোদন

সামাজিক মাধ্যমে ভাইরাল জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত ভিডিও 

বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম

সামাজিক মাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের ছোটপর্দার অভিনেতা সপ্তর্ষিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নেটদুনিয়ায় সপ্তর্ষির একটি আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এই গুঞ্জন চলছে সর্বত্র। নেটিজেনরাও হুমড়ি খেয়ে পড়েছেন ভিডিওটি দেখতে। এক তরুণী সপ্তর্ষির বিরুদ্ধে অভিযোগ আনার পর বিষয়টি নজরে এসেছে নেটাগরিকদের। 

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই তরুণী সম্প্রতি সপ্তর্ষির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। অভিনেতা তাকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর অঙ্গভঙ্গি দেখিয়েছেন। চ্যাটের মাধ্যমে তরুণীর কাছ থেকে অশালীন ছবি চেয়ে পাঠিয়েছেন। সেটি আদৌ সত্যি নাকি এআই দিয়ে বানানো তা ঠাওর করা মুশকিল।
এদিকে শ্য়ুটিংয়ের ব্যস্ততা সেরে মধ্য়রাতে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নায়ক। তিনি লেখেন, ‘উঠবে যতো উঁচুতে, লাগবে ততো কাদা, তোমায় শিখিয়ে দেবে কোনটা কালো, কোনটা সাদা।’

নেটিজেনদের একাংশ মনে করছেন, সপ্তর্ষির ক্রমবর্ধমান জনপ্রিয়তা নষ্ট করতে এটি কোনো সুপরিকল্পিত চক্রান্ত বা ফেক প্রোফাইলের কারসাজি হতে পারে। আবার অন্য এক দলের মতে, আগুনের শিখা ছাড়া ধোঁয়া দেখা যায় না। সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কাউকেই কাঠগড়ায় তোলা সমীচীন নয়।