বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
আশির দশকের জনপ্রিয় মার্কিন কমেডিয়ান ও ‘আমেরিকা’স ড্যাড’ খ্যাত অভিনেতা বিল কসবি। ১৯৭২ সালের একটি যৌন নিপীড়ন মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড বড় অঙ্কের আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে। দীর্ঘ পাঁচ দশক আগের এই ঘটনায় কসবির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ভুক্তভোগী নারী ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।
অভিযোগ ও রায়
সাবেক ওয়েট্রেস ডোনা মটসিংগারের দায়ের করা এই মামলার রায়ে আদালত শাস্তি প্রদান করেছে। মটসিংগারের অভিযোগ ছিল, ১৯৭০-এর দশকের শুরুতে কসবি তাকে মদ্যপান ও ওষুধের মাধ্যমে অচেতন করে যৌন হেনস্তা করেন। ক্যালিফোর্নিয়ার জুরি বোর্ড এই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে এবং ডোনাকে ১৯.২৫ মিলিয়ন ডলার (২শো ৩৫ কোটি ৬০ লাখ ৯২ হাজার ২০০ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কিছু সূত্রের দাবি, শাস্তিমূলক ক্ষতিপূরণের পরিমাণ ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
কসবির অপকর্মের আমলনামা
বিল কসবির বিরুদ্ধে গত দুই দশকে ৬০ জনেরও বেশি নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। ২০১৮ সাল আন্দ্রেয়া কনস্ট্যান্ডের মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে কারাবরণ করেন। ২০২১ সাল উচ্চ আদালত সাজা বাতিল করলে তিনি মুক্তি পান। ২০২৬ সাল ডোনা মটসিংগারের মামলায় নতুন করে দোষী সাব্যস্ত হয়েছেন।
কসবি বরাবরই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এসেছেন। তার আইনিজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল জনপ্রিয় এই অভিনেতা।
মানবাধিকার কর্মীদের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক আইন পরিবর্তনের ফলে ভুক্তভোগীরা দীর্ঘ সময় পরও মামলা করার সুযোগ পাচ্ছেন। যদিও এই মামলার ক্ষেত্রে ফৌজদারি বিচার বা কারাদণ্ড দেওয়া সম্ভব ছিল না। তবে দেওয়ানি আদালতে কসবির দায়বদ্ধতা নিশ্চিত হওয়াকে বড় জয় হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা।
ইএইচ/