Dhaka Mail Logo

বিনোদন

ছিলেন ‘সিরিয়াল কিসার’, করোনা বদলে দেয় ইমরান হাশমির জীবন 

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২৬, ১১:৪১ এএম

বলিউডে ইমরান হাশমির উত্থান সিরিয়াল কিসার হিসেবে। মারকুটে লুক ও চুম্বন বালক জনপ্রিয়তাও পান। আজকাল সেসব ঝেড়ে ফেলে পুরোদস্তুর শক্তিশালী চরিত্রাভিনেতা তিনি। জানালেন, করোনা মহামারির কঠিন পরিস্থিতি বদলে দেয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইমরান হাশমি। কীভাবে বড়পর্দার ‘সিরিয়াল কিসার’ থেকে ‘দক্ষ অভিনেতা’র তকমা পেলেন ইমরান? জবাবে বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতা— দুটোই মানুষকে পাগল করে দিতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা, মুহূর্তটা উপভোগ করা এবং সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি। জীবনে সবসময় সাফল্য থাকবে— এমনটা আশা করা ঠিক নয়। উত্থান-পতন থাকবেই, আর খারাপ সময়ে ভেঙে পড়লে সেটাই নিজের ক্যারিয়ার নষ্ট করার পথ তৈরি করে।’

1625918757_new-project-2021-07-10t173506-848_20250430_122855054

এ সময় করোনা কালের কথা উল্লেখ করেন ইমরান। ওই সময়টাতে নিজেকে তৈরি করেছেন বলে জানান তিনি। জীবনে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন। শরীরচর্চা করেছেন। চিত্রনাট্য পড়েছেন। 

তবে সেসব পরিশ্রমের কথা কখনও সামাজিক মাধ্যমে আনেননি ইমরান। পর্দার আড়ালে খাটুনির পাশাপাশি নিজের ছবি বাছাইয়েও আনেন পরিবর্তন। করোনাকালে  ‘চেহরে’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন। এরপর অভিনয় করেন অক্ষয় কুমারের সঙ্গে। যা তার ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

emraan-hashmi-exorcism-dybbuk_(1)_20250430_122622189

এভাবেই করোনা মহামারি বদলে দেয় ইমরান হাশমির ক্যারিয়ার। ‘মার্ডার’, ‘মার্ডার ২’, ‘জান্নাত’, ‘আশিক বনায়া আপনে’সহ অনেকে ছবিতে নায়িকাদের চুমু খেয়ে বেড়ানো তরুণটি হয়ে ওঠেন শক্তিশালী অভিনেতা।