বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন মল্লিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন মল্লিকা 

একটা সময় ইমরান হাশমি ও মল্লিকা শেরওয়াত জুটি বেঁধে কাজ করেছেন বলিউডে। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যগুলো জীবন্ত করে তাক লাগিয়েছিলেন তারা। এবার মল্লিকা জানালেন ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা।

ভারতীয় সংবাদমাধ্যমকে মল্লিকা বলেন, ‘সেই সময় আমাদের দু'জনেরই বয়স অল্প। অল্পতেই মাথা গরম হয়ে যেত, দুজনেরই ইগো ছিল অনেকটাই। সঙ্গে বোকাও ছিলাম আমরা। এবং সেই সুযোগটাই নেয় ইন্ডাস্ট্রির অনেক মানুষ। আসলে এখানে কুমন্ত্রণা দেওয়া মানুষের অভাব নেই সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। ’

এরপর ইমরানের বিষয়ে বলেন, ‘মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই সিনেমার পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।’

ফের ইমরানের সঙ্গে কাজ করতে চান উউলেখ করে মল্লিকা বলেন, ‘আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক।’

ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াতকে জনপ্রিয়তা এনে দেয় ‘মার্ডার’সিনেমাটি। তবে এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। জানা যায় মনোমালিন্যের কারণেই এক ফ্রেমে ধরা পড়েননি দুজন। তবে সম্প্রতি দ্বন্দ্ব ভুলে কাছে এসেছেন তারা। মল্লিকার এ বক্তব্য যেন তারই প্রমাণ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর