বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
গত আগস্ট মাসে এক সাক্ষাৎকারে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির জানিয়েছিলেন, পাঞ্জাবিওয়াল ছেলেদের তাঁর ভীষণ পছন্দ। এমনকি বাংলাদেশি ছেলেকেই বিয়ে করতে চান তিনি। অবশেষে নিজের সেই কথা রাখলেন মনিকা; বিয়ে করলেন বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে।
রোববার (২২ মার্চ) সামাজিক মাধ্যম একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আনন্দঘন মুহূর্ত ও খুনসুটিতে মেতে উঠেছেন।
বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান, কে এই রাশিয়ান মডেল?
ক্যাপশনে মনিকা লেখেন, আমরা বিয়ে করেছি। বর বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান। ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ঢাকার রাস্তায় এক পথচারীকে মারধর ও হেনস্থার কারণে ব্যাপক সমালোচনা মুখে পড়েন এই মডেল। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
ইএইচ/