বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম
মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’। ছবিটি নিয়ে সামাজিকমাধ্যমে বইছে প্রশংসার জোয়ার। পরিচালক আদিত্য ধরের মুন্সিয়ানা দর্শকদের পাশাপাশি সমালোচকদের মুগ্ধ করেছে।
সিনেমাটি দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন। নিজের ফেসবুকে এক প্রতিক্রিয়ায় অভিনেতা লিখেছেন, “ধুরন্ধর ২’ কেবল একটি সিনেমা নয়, এটি আন্তর্জাতিক মানের সোয়্যাগ আর নিখুঁত দেশপ্রেমের দলিল। প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই ছবি গর্বিত করবে।” সিনেমার বেশ কিছু মুহূর্ত দর্শকদের তালি বাজাতে বাধ্য করবে বলে উল্লেখ করেছেন তিনি।

নির্মাতাদের অভিনন্দন জানিয়ে পুষ্পা খ্যাত অভিনেতা লেখেন, ‘আর. মাধবনসহ প্রত্যেক অভিনয়শিল্পী চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। পর্দায় তার উপস্থিতি আগুন লাগিয়ে দিয়েছে। ভারতের মাটিতে রণবীরের মতো একজন মেধাবী ও দক্ষ অভিনেতা থাকাটা গর্বের বিষয়।’
ধুন্ধুমার ব্যবসা 'ধুরন্ধর'-এর, জেনে নিন রণবীরের সম্পত্তির পরিমাণ
পরিচালক আদিত্য ধরকে প্রশংসায় ভাসিয়েছেন আল্লু অর্জুন। তার কথায়, “আদিত্য যেন ছক্কা হাঁকিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এমন একজন নির্মাতা পাওয়া সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বড় অর্জন। সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ একটি নিখুঁত গল্প। জয় হিন্দ!”
ইএইচ/