images

বিনোদন

‘ধুরন্ধর ২’-এ সেন্সরের কাঁচি, ছেঁটে ফেলা হলো ২১টি দৃশ্য 

বিনোদন ডেস্ক

১৯ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মুক্তি পাচ্ছে বছরের অন্যতম আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’। মুক্তির আগে থেকে ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। তবে রণবীর সিংয়ের ভক্তদের জন্য খারাপ খবর হলো তারা ছবিটি আনকাট উপভোগ করতে পারছেন। কাঁচি পড়েছে ভারতীয় সেন্সর বোর্ডের। বাদ দেওয়া হয়েছে ২১টি দৃশ্য, যা প্রায় ৬ মিনিট। 
   
জানা গেছে, সেন্সর বোর্ডের নির্দেশনায় মোট ২১টি জায়গায় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নৃশংসতা ও সংঘাতময় দৃশ্যগুলো বাদ দিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এর মধ্যে চোখ খুবলে নেওয়া, মাথা কেটে ফেলা, সিমেন্টের ব্লকে মাথা ঠুকে দেওয়া এবং হাতুড়ির আঘাতে মাথা থেঁতলে দেওয়ার মতো ভয়াবহ দৃশ্যগুলো ছেঁটে ফেলা হয়েছে। দৃশ্যের পাশাপাশি তথ্যের ভুল সংশোধনেও কঠোর ছিল বোর্ড। এছাড়া একটি সংবেদনশীল দৃশ্যে ‘লাহোর’ নামের পরিবর্তে ‘দিল্লি’ নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত নৃশংস দৃশ্য থাকার কারণে ছবিটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের কাঁচি চালানোর আগে ছবির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৫৫ মিনিট। বর্তমানে তা দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ৪৯ মিনিট। 

‘ধুরন্ধর’সিক্যুয়েলে ‘হামজা’ চরিত্রটি আগের চেয়েও অনেক বেশি ভয়ংকর ও দানবীয় রূপে হাজির হচ্ছেন বলে জানা গেছে। 

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর

অগ্রিম টিকিট বুকিংয়ে প্রথম দুই ঘণ্টার মধ্যে ছবিটি প্রায় ৪ কোটি টাকার ব্যবসা করেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম—এই পাঁচ ভাষায় মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। এতে অভিনয় করছেন রণবীর সিং, অক্ষয় খান্না, মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী প্রমুখ। 

ইএইচ/