images

বিনোদন

এবার ঈদে কি গান গাইবেন মাহফুজুর রহমান? 

বিনোদন ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে কে না চেনেন? দেশজুড়ে তিনি পরিচিত তার অদ্ভুত গায়কীর কারণে। যেদিন থেকে তিনি গান করছেন সেদিন থেকেই ট্রলের শিকার হচ্ছেন। 

এসব অবশ্য গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যাই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন। ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।

একটি নয়, ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান 

প্রতি বছর ঈদ উৎসবে নিজের চ্যানেলে গান শোনাতেন মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে গত বছর থেকে ঘটেছে ছন্দপতন। আসন্ন রোজার ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

rahman-20230625164530_20250325_152053033

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে ঢাকা মেইলকে বলা হয়, ‘এবার ঈদে গান শোনাচ্ছেন না ড. মাহফুজুর রহমান। তিনি গত বছর থেকে গান পরিবেশন করছেন না তারাই ধারাবাহিকতায় এবারও নতুন কোনো গান গাইবেন না।’  

এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

‘মন পড়ে রয়’তার প্রথম ভাইরাল গান। এরপর ‘স্মৃতির আল্পনা আঁকি’গানের মিউজিক ভিডিওতে তার অঙ্গভঙ্গি এবং গায়কী নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল ও মিম তৈরি হয়েছিল, যা তাকে আরও পরিচিত করে তোলে। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘মন পড়ে রয়’, ‘হৃদয় নাচে’, এবং ‘স্মৃতির আল্পনা আঁকি’। বাংলা গানের পাশাপাশি বেশকিছু হিন্দি গান গেয়েছেন। এছাড়া একগুচ্ছ জনপ্রিয় ইসলামি সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। 

ইএইচ/