images

বিনোদন

শাকিব খানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পূজা

বিনোদন ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

এক সময় শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন ওঠে শাকিব খানের প্রেমে মজেছেন অভিনেত্রী পূজা চেরি। গুঞ্জনের বাষ্প এতটা ঘনীভূত হয়েছিল যে এই জুটির দ্বিতীয় ছবি ‘মায়া’ থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা অজানা বিষয়ে কথা বলেছেন পূজা। সেখানে তিনি শাকিবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, ‘যদি শাকিব খানের সঙ্গে সম্পর্ক থাকত তাহলে তার সঙ্গে সব কাজ আমি করতাম। কিন্তু ‘গলুই’ সিনেমার পর থেমে গেল কেন?’

কথার সূত্র ধরে অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আমি তাঁকে ছোটবেলা থেকে দেখে আসছি। একজন ব্যক্তি এবং অভিনেতা হিসেবে শাকিব ভাইয়াকে আমি ভীষণ পছন্দ করি। প্রেম এত সহজ না। মুখে বললাম আর প্রেম হয়ে গেল। তবে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। আমি যাদের সঙ্গেই কাজ করি সবার সঙ্গে ভালো বোঝাপড়া।’

সবশেষে পূজা বলেন, “আমার মনে হয়, আমরা যদি ধোয়া তুলসী পাতাও হই, দর্শক নেতিবাচকভাবেই নেবেন ‘ওঁদের মধ্যে প্রেম আছে’। আমি ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম, কোনো স্ক্যান্ডাল ভেতরে না গিয়ে নিজের মতো কাজ করি। শাকিব ভাইয়া তাঁর মতো কাজ করুক। এত স্ক্যান্ডাল নিয়ে কাজ করা যায় না।” 

ইএইচ/