সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

শাকিবকে অসম্মান করার যোগ্যতাই নেই আমার: পূজা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

শাকিবকে অসম্মান করার যোগ্যতাই নেই আমার: পূজা

কিছুদিন আগে পূজা চেরী জানিয়েছিলেন, তার কাছে সহশিল্পীর চেয়ে গুরুত্বপূর্ণ ছবির গল্প। কথাগুলো তিনি বলেছিলেন শাকিব খানের ‘মায়া’ সিনেমা থেকে তার বাদ পড়ার গুঞ্জনের পর।

এদিকে পূজার মন্তব্য শুনে শাকিব অনুরাগীরা ধরে নেন, এ বক্তব্যের মাধ্যমে শাকিবকে অসম্মান করেছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা। জানালেন, শাকিবকে অসম্মান করার কোনো যোগ্যতা নেই তার।


বিজ্ঞাপন


সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় এ কথা জানান পূজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে শাকিব খানকে টেনে অনেককিছু বলছেন। আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার। এমনকি কোনো অধিকার নেই।’

এ নায়িকা ‘মায়া’ সিনেমা সম্পর্কে বলেন, ‘আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।’

এ সময় ‘মায়া’ থেকে বাদ ও শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো অসম্মানজনক কথা। এসব না বলাই ভালো। আর যার সঙ্গে কাজ করব গুঞ্জন ছড়াতে পারে এটা স্বাভাবিক।’

গত মাসে নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফেরেন পূজা। তারপর থেকেই শোনা যাচ্ছিল, এই সিদ্ধান্তের কারণে শাকিব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’র নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেছিলেন শাকিব। কিন্তু জাজের সঙ্গে মিলে যাওয়ায় বাদ দিচ্ছেন তাকে।


বিজ্ঞাপন


সেসময় বিষয়টি নিয়ে সরব হন পূজা। ‘মায়া’ সিনেমাটি করছেন না জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, “বেশ কিছু অনলাইনে দেখছি, ‘মায়া’ সিনেমাতে আমার নাম । সবাইকে জানাচ্ছি, ‘মায়া’ সিনেমা নিয়ে আমার সাথে কোনো প্রকার চুক্তি হয় নাই । প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল । কিন্তু আমি ‘মায়া’ সিনেমাটি করছি  না।”

এরপর তিনি লিখেছিলেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি, বিষয়টি এখানেই শেষ হবে।’

এদিকে নারী দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ওয়েব ফিল্ম ‘পরি’। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার জোভান। নারী পাচার নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিনেমাটি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর