images

বিনোদন

ফের জুটি বাঁধছেন শাকিব-সাবিলা

বিনোদন ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পেয়েছেন সাফল্য। এবার মেগাস্টারের নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিবের আগামী কোরবানি ঈদের সিনেমা ‘রকস্টার’-এ একসঙ্গে দেখা যাবে সাবিলাকে। সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়। 

এর আগে গুঞ্জন উঠেছিল ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে পাকিস্তানের কোনো নায়িকাকে। তবে নির্মাতার স্পষ্ট কথা এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন। 

রোমান্টিক মিউজিক্যাল জনরার সিনেমাটি পরিচালনা করবেন আজমান রুশো। আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় শুটিং শুরু হবে, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। 

শাকিব-সাবিলা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে। 

ইএইচ/