images

বিনোদন

বাবা হলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

১১ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম

গেল বছরের শেষের দিকে রণদীপ হুদা জানিয়েছিলেন তিনি বাবা হতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার জানালেন তিনি বাবা হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রণদীপপত্নি লিন লাইশরামকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা গড়াতেই কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। 
সামাজিক মাধ্যমে রণদীপ লিখেছেন, “আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।

২০২৩ সালে মণিপুরী মডেল ও অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা রণদীপ হুদা। তারকা জুটির বিয়ে অনুষ্ঠিত হয় মণিপুরী সংস্কৃতি অনুযায়ী।

তবে লিনকে পুত্রবধূ হিসেবে মানতে আপত্তি ছিল রণদীপের পরিবারের। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘লিন জাঠ সম্প্রদায়ের মেয়ে না হওয়ায় আপত্তি ছিল পরিবারের’। তবে সব বাঁধা পেরিয়ে বছর দুই আগে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন।  

গেল নভেম্ভরে রণদীপ-লিনের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। এদিন নতুন অতিথি আগমনের সংবাদ জানিয়েছিলেন অভিনেতা।