বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম
ইসলাম ধর্মের অনুসারীদের কাছে রোজা বিশেষ আবেদন বহন করে। সারাদিন অনাহারে থেকে সবাই ইফতার সারেন মনমতো খাবারে। সংগীতশিল্পী সালমাও এর ব্যতিক্রম নন। তবে ইফতারে তার চাই ডাবের পানি।
সংবাদমাধ্যমকে গায়িকা বলেন, ‘আমার ইফতারি ভেরি সিম্পল। আমি শুরুতে ডাবের পানি খাই। পাশাপাশি লাইট কিছু। ভাজাপোড়া খাই না। আমি একটু ওয়েট গেইন করে ছিলাম। তখন থেকে একটু কমানোর চেষ্টা করছি।’
শৈশবের ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘ঈদ বরাবরই আমার কাছে স্পেশাল। ছোট বেলাটা বেশি স্পেশাল ছিলো। বড়বেলায় অনেক দায়িত্ব, অনেক কাজ। নিজের উপভোগের পার্টটা কম।’
এদিকে ঈদ মানেই কাজের ব্যস্ততা। ব্যস্ততার ফিরিস্তি জানতে চাইলে এ গায়িকা বলেন, ‘ঈদের আগে থেকে শুরু হয়েছে পরবর্তী সাত দিনের অনুষ্ঠানের প্রস্তুতি। বেশ কয়েকটা গানে কণ্ঠ দিয়েছি। আরও কিছু গানে কণ্ঠ দেবো। তবে এখনো বলতে পারছি না কতোগুলো গান ঈদ উপলক্ষে মুক্তি পাবে।’