images

বিনোদন

ইকরা তালাক চেয়েছিল: জাহের আলভী 

বিনোদন ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম

স্ত্রী ইকরার আত্মহত্যার পর সহশিল্পী ইফফাত আরা তিথির সাথে পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা জাহের আলভীর। সোমবার এক ভিডিও বার্তায় আলভী দাবি করেন, দীর্ঘদিন ধরে ইকারার সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল। তিথির সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই তাদের সম্পর্কে তিক্ততা ছিল।

ভিডিও বার্তায় আলভী বলেন, ‘ইকরা অনেক আগে থেকেই আমার কাছে তালাক চাইত। কিন্তু আমি কখনোই তালাক দিতে চাইনি। আমি নিজে একটি ভাঙা পরিবারে বড় হওয়া ছেলে; ছোটবেলায় আমার বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। আমি চাইনি আমার সন্তান রিজিক সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক।’ তিনি আরও অভিযোগ করেন, বাইরের কিছু মানুষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তাদের ব্যক্তিগত জীবনকে বিষাক্ত করে তুলেছিল। তার কাছে এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ আছে যা তিনি পরবর্তী সময়ে প্রকাশ করবেন বলে জানান। 

ikra

এদিকে স্ত্রীর আত্মহত্যার আগে একটি নাটকের শুটিংয়ে নেপালে গিয়েছিলেন আলভী। ভালোবেসে ইকরাকে বিয়ে করলেও স্ত্রীর শেষ বিদায়ে হাজির হতে পারেননি তিনি। যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে আলভী দাবি করেন, দেশে ফিরলে গণপিটুনি বা মব জাস্টিসের শিকার হওয়ার ভয়ে তিনি নেপাল থেকে ফিরতে পারেননি। 

আলভী জানান, নেপালের বিমানবন্দর পর্যন্ত এলেও সেখানে খবর পান যে তাকে মারধর করার জন্য লোক ওত পেতে আছে। তিনি বলেন, ‘আমি দেশে আসামাত্রই মব তৈরি হতো। আমার ফোনে অনবরত হুমকি আসছিল।’ নিজের নিরাপত্তা এবং একমাত্র সন্তান রিজিকের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি শেষ মুহূর্তে দেশে ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করেন। 

ইএইচ/