মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

জাহের আলভীর বিরুদ্ধে নতুন অভিযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

Alvi
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। ছবি- সংগৃহীত

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর রেশ কাটতে না কাটতে চাঞ্চল্যকর দাবি ইভনাথ খান ইকরা বান্ধুবীর। সোমবার দুপুর ১টার পর্যন্ত ইকরার আইডিটি সচল থাকলেও দেড়টার দিকে হঠাৎই সেটিতে অস্বাভাবিকতা লক্ষ করেন তার বান্ধবী সামিয়া আলম। 

সামিয়া দাবি করেন, ‘আমাদের তিন বান্ধবীর একটি চ্যাট গ্রুপ ছিল। সেই চ্যাট গ্রুপে হঠাৎ করে দেখতে পেলাম, ইকরার কথাবার্তা সব মুছে দেওয়া। অন্য বান্ধবীর সঙ্গে এ নিয়ে আলাপ করি। তারপর আমরা নিশ্চিত হই, এই কাজটা জাহের আলভী করেছেন।’


বিজ্ঞাপন


কেন আলভীর বিরুদ্ধে অভিযোগ—এমন প্রশ্নে সামিয়ার বলেন, ‘আলভীর ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত থাকার কথা আমরা আগেও শুনেছি। যেহেতু আমরাই ইকরার কাছের বন্ধু, তাই আমাদের সঙ্গে তার কথোপকথন সব মুছে দিলে হয়তো আলভী বেঁচে যাবে। আমাদের এই গ্রুপে ইকরা তার পারিবারিক অনেক সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ এই গ্রুপে আছে—তাই হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রেহাই পাবে ভাবছে।’

সামিয়া আরও জানান, ইকরার মৃত্যুর পর থেকেই তাঁর ব্যবহৃত মুঠোফোন পল্লবী থানার পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে। 

ইকরার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষেই এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য জানা যাবে।

এদিকে আলভী ও তার মাসহ অভিনেত্রী তিথির বিরুদ্ধে আত্মহত্যা প্ররচণার মামলা করেছেন ইকরার পরিবার।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর