বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

অভিনয়ে রবি চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৩, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

অভিনয়ে রবি চৌধুরী

নব্বই দশকে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন ছিলেন রবি চৌধুরী। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র— সর্বত্রই তার ছিল সরব বিচরণ। বর্তমানে সংগীতাঙ্গনে একেবারেই অনিয়মিত তিনি। চলচ্চিত্র, অডিও— কোথাও তাকে খুব একটা পাওয়া যায় না।

নতুন খবর হলো, এবার অভিনয়ে নাম লেখালেন রবি চৌধুরী। ঈদের বিশেষ ইত্যাদির জন্য তাকে নিয়ে একটি মিউজিক্যাল ড্রামা নির্মাণ করেছেন হানিফ সংকেত। তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।


বিজ্ঞাপন


হানিফ সংকেত জানান, এবারের নাটক পর্বটি দর্শকদের ভীষণ আনন্দ দেবে। বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ‘ইত্যাদি’তে পরিবেশিত হয় মিউজিক্যাল ড্রামা। এবারের নাটকে দেখা যাবে এরকম তিনটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে মিউজিক্যাল ড্রামা। যার একটিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও অভিনেতা রাশেদ মামুন অপু। অন্য দুটিতে আছেন রিচি সোলায়মান, প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রিমু রোজা খন্দকার ও কাইফ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর