images

বিনোদন

প্রতারণার অভিযোগে গ্রেফতার সন্দীপা, করতেন নিজের মৃত্যু কামনা

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর দিল্লির তিহাড় জেলে কাটানো দিনগুলোর ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার সন্দীপা ভির্ক। ২০১৫ সালের ডিসেম্বরে দিল্লি হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলজীবনের শারীরিক ও মানসিক যন্ত্রণার বর্ণনা দেন তিনি। 

সন্দীপা জানান, তিহাড় জেল এমন এক জায়গা যা তিনি তার শত্রুর জন্যও কামনা করেন না। প্রথমদিন জেলের শৌচাগার দেখে ভেঙে পড়েছিলেন। বারবার স্রষ্টার কাছে প্রশ্ন করেন, কেন তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো। এমনকি এক পর্যায়ে মানসিক যন্ত্রণায় তিনি নিজের মৃত্যু কামনা করতে শুরু করেছিলেন।

sandeepa_virk

জেলে থাকার সময় সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল বাবা-মায়ের সাথে দেখা করা। সন্দীপা বলেন, ‘আমার কারণে বাবা-মায়কে জেলে আসতে হতো যার জন্য তাদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। জীবনে কঠিন মুহুর্তে আমার পরিবার ও ভাইবোনকে সবসময় পাশে পেয়েছি।’ 

তিনি যোগ করেন, ‘জেলের ভেতরে নোংরা রাজনীতি চলত। ৫০০ মানুষ একসঙ্গে থাকতে হতো। খাবারের মান ছিল নিম্নমানের এবং মেঝেতে রাত কাটাতাম। মানসিক অবসাদের কারণে আমার শরীর এতটাই খারাপ হয়েছিল যে, কারও সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারতাম না। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে চোখের জল ধরে রাখতে পারি না।’

image

সাক্ষাৎকারে কারাগারের ভেতরের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সন্দীপা। তিনি দাবি করেন, জেলের ভেতর টাকা ছাড়া কোনো কাজই হয় না। যাদের টাকা আছে তাদের কাজ দ্রুত হয়ে যায়, আর যাদের নেই তাদের শুধু বসে থাকতে হয়। 

সংবাদমাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নেতিবাচক খবর প্রচারে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সন্দীপা বলেন, ‘খুনের আসামিরাও জেলের ভেতর ভালো ব্যবহার পায়। কিন্তু কোনো অপরাধ না করেই প্রতারক অপবাদ সহ্য করতে হয়েছে।’

ইএইচ/