images

বিনোদন

ইরানের হামলা, দুবাই আটকা শুভশ্রী ও তার ছেলে 

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ছেলে ইউভানকে নিয়ে দুবাই আটকা পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হঠাৎ আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দুবাইয়ের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। জানা গেছে, দুবাইয়ে যে হোটেলে তার অবস্থান করছেন তার ঠিক পাশেই বোমা বিস্ফোরণ হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বাবা বলেন, ‘রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছে। ওঁরা হোটেল থেকে বেরোতে পারছে না।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকা শাকিব খানের নায়িকা

ছেলের স্কুল ছুটি হওয়ায় অবকাশ যাপনের জন্য দুবাই গিয়েছিলেন শুভশ্রী। বিমানবন্দরে নামার কিছুক্ষণের পরেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। এ প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেন, ‘শুভশ্রী আর আমার ছেলে ইউভান দুবাই গেছে। ওঁরা ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ পরেই সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ওঁরা নিরাপদে হোটেলে পৌঁছায়। এখন ওঁরা নিরাপদে আছে। তবে বাড়ির লোকজন ভীষণ চিন্তায় দিন পার করছে। দুবাই অবস্থানরত আমার বন্ধুবান্ধব, আত্মীয়রা সবাই সবার মতো করে খেয়াল রাখছে। তবে যতক্ষণ না দেশে ফিরছে ততক্ষণ তো একটা চিন্তা থেকেই যায়।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধে তুরস্কে আটকা পড়েছিলেন নুসরাত ফারিয়া

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। ইতোমধ্যে আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্রদের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা, প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা।

ইএইচ/