বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকা শাকিব খানের নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

‘দরদ’-এর গান নিয়ে যা জানাল টি-সিরিজ 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন ‘দরদ’ সিনেমার বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ক্ষেপণাস্ত্র হামলার জেরে আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিরাপদে দেশে ফিরতে সহায়তা কামনা করেন এই অভিনেত্রী। উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় আকাশপথ। 


বিজ্ঞাপন


অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের ঘরের নায়িকা হয়ে ওঠেন সোনাল চৌহান। 

দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু-ও। সামাজিক মাধ্যমে বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের অস্থিরতার কথা তুলে ধরে একাধিক পোস্ট করেছেন তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আটকা পড়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি অবশ্য নিরাপদে ঢাকাই ফিরেছেন। 


বিজ্ঞাপন


ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর