images

বিনোদন

আলভীর মায়ের কাছে মেয়েকে ভিক্ষা চেয়েছিলাম: ইকরার বাবা 

বিনোদন ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। গতকাল ঘটনাটি ঘটে। আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। এ সময় মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।  

ইকরার বাবা কবির হায়াত খান গণমাধ্যমকে বলেন, “আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছিল তখন আলভী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। ইকরাকে আলভীর সঙ্গে বিয়ে দিতে চাইনি। আমি আলভীর মায়ের কাছে আমার মেয়ে ভিক্ষা চেয়েছিলাম। বললাম, ‘আপা আমার মেয়েকে ভিক্ষা দেন’। এরপর আলভী এবং ওর মা যোগ সূত্র করে আমার মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করায়েছে। তখন মেয়ে আমার অনার্স প্রথম বর্ষে পড়ে। তখন সে ইমম্যাচিউর, পরে কী করব আমি মেনে নিয়েছিলাম। একটায় সন্তান আমাদের।”

তিনি যোগ করেন, ‘আমি জানি খারাপ হবে। কারণ, মিডিয়ার মানুষ ভালো হয় না। আমি সুষ্ঠ বিচার চাই। ইকরা নিজেকে আমাদের কাছে অপরাধী মনে করেছে। কেননা তার স্বামীকে নিয়ে সে খুব গর্ববোধ করত। আলভী আর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এজন্য দুঃখে  আমার মেয়ে আত্মহত্যা করেছে।’

অভিনেতার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ইকরার বাবা। তিনি বলেন, ‘থানায় জিডি করেছি।’

ইএইচ/