images

বিনোদন

নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হবে জাহের আলভীর স্ত্রীকে

বিনোদন ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ নেওয়া হচ্ছে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে নানাবাড়িতে। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছেন ইকরার পরিবার।  

এর আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে আজ (১ মার্চ) ময়নাতদন্ত হয়। এ সময় মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। 

জানা গেছে, ময়নাতদন্ত শেষে থেকে ঢাকা থেকে দুপুর ২টার দিকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হন স্বজনরা। 

একটি নাটকে শুটিংয়ের জন্য আলভী নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর পরও কেন তিনি দেশে পৌঁছাতে পারেননি—এ নিয়ে আলভী জানান, হঠাৎ করে নেপাল থেকে ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই তিনি দ্রুত রওনা হতে পারেননি। তবে আজ দুপুরের ফ্লাইটেই টিকিট পাওয়া সাপেক্ষে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। 

ইএইচ/