images

বিনোদন

বডি শেমিংয়ের শিকার হয়ে সাইবার ক্রাইমে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

সম্প্রতি সান বাংলার অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর সঙ্গে কোমর দুলিয়ে কটাক্ষের শিকার শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর নাচের ভিডিও ছড়িয়ে পড়লে বডি শেমিংয়ের শিকার হন নায়িকা। ওজন বেড়া যাওয়ায় বিদ্রুপ মন্তব্যের মুখ পড়েন। তবে তিনিও হাত গুটিয়ে বসে থাকার পত্রী নন। সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, “আর ধৈর্য ধরতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিই ‘সফ্‌ট টার্গেট’। কিন্তু, শুধু শিল্পী হিসাবে বলছি না। একজন সাধারণ মানুষ হিসাবেই বলছি, এভাবে সামাজিক মাধ্যমে দিনের পর দিন বাজে মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।” 

দীর্ঘদিন বড় পর্দায় অভিনয় করলেও সম্প্রতি ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রাবন্তী। মার্চ মাসে মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। ইতোমধ্যে সিরিজের শুটিং শেষ হয়েছে। এখানে ঠাকুরমার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। শাবন্তী দাবি করেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন। সিরিজের কাজ শেষ হতেই তিনি আবার শরীরচর্চায় মন দিয়েছেন। 

শ্রাবন্তীর কথায়, ‘ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো ছিপছিপে, নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। আর এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।’ 

শ্রাবন্তীকে শেষবার দেখা যায় শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে।