images

বিনোদন

একুশে পদক নিয়ে রিকশায় করে ফিরল ‘ওয়ারফেজ’

বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক নিয়ে রিকশায় করে বাড়ি ফিরলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণ করেন ব্যান্ড সদস্যারা।  

একুশে পদক নিয়ে ফেরার পথে রিকশাচালকসহ ওয়ারফেজ পরিবারের সদস্যাদের একটি হাস্যোজ্জ্বল ছবি ভাগ করে নিয়েছেন ব্যান্ড দলের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল।

image

২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তা, বিদেশি আমন্ত্রিত অতিথি, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

image

বলে রাখা ভালো, ‘ওয়ারফেজ’-এর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি একা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘পূর্ণতা’, ‘মৌনতা’। 

ইএইচ/