বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বরেণ্য অভিনেতা ফখরুল বাশার মাসুম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইউনূসের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা।
মাসুম বাশার লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে ড. ইউনূস গিয়েছিলেন তখনকার সৌদি বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সৌদি হাইয়েস্ট সিভিলিয়ান সম্মাননা নিতে। তখন তার সাথে কয়েকটা দিন সময় কেটেছিল।’

অভিনেতা যোগ করেন, ‘তখন আপনাকে যা বুঝেছি, তাতে আপনার এই দেশের দায়িত্ব নেওয়াটা মোটেও উচিত হয় নাই। ঐতিহাসিক ভাবে এই দেশের মানুষদের ক্রান্তিকালে যেই উদ্ধার করতে আসে, প্রথমে তাকে মাথায় তুলে নাচে, ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই সেই উদ্ধারকারী হয়ে যায় দেশের সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটাই বাস্তবতা। আপনার একেবারেই উচিত হয় নাই দেশের ক্রান্তিকাল সামাল দেওয়া। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।’
অভিনেতা স্ট্যাটাসটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া অভিনেতার সহকর্মী ও নেটিজেনদের।
ইএইচ/