images

বিনোদন

হাসপাতালে জনপ্রিয় নির্মাতা 

বিনোদন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

বলিউড চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজের ৬৩তম জন্মদিনের পার্টিতে শারীরিক অস্বস্তি অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি ছিল নির্মাতার জন্মদিন। এদিন ঘরোয়া আয়োজনে উদযাপন চলছিল। জন্মদিনের পার্টির সময় আচমকা অসুস্থ বোধ করেন বানসালি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। 

পরিবার সূত্র জানা গেছে, তিনি এখন সুস্থ আছেন এবং ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

এদিকে বানসালি হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক মাধ্যমে তার হৃদরোগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যা মিথ্যা বলে দাবি পরিচালকের এক ঘনিষ্ঠজনের। তিনি জানান, বানসালির গুরুতর কিছু হয়নি। তিনি বর্তমানে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। 

বানসালি পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’।  

ইএইচ/