images

বিনোদন

কেটি পেরির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জাস্টিন ট্রুডোর ছেলে 

বিনোদন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ তারকা কেটি পেরির প্রেম নিয়ে মুখ খুলেছেন ট্রুডোর বড় ছেলে জেভিয়ার ট্রুডো। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান ট্রুডোর ছেলে। বাবার নতুন প্রেমিকাকে শান্ত এবং খুবই ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি। 

জেভিয়ার ট্রুডো জানান, কেটির সাথে দীর্ঘ সময় ধরে সংগীত নিয়ে আলোচনা হয়েছে। একজন শিল্পী হিসেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কেটি তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জেভিয়ার নিজে 'Xav' ছদ্মনামে আরঅ্যান্ডবি (R&B) ঘরানার গান করছেন। তার এই সংগীত যাত্রায় কেটির মতো বিশ্বখ্যাত শিল্পীর পরামর্শ পেয়ে জেভিয়ার বেশ উচ্ছ্বসিত।  

trudo

কানাডার সাবেক প্রধানমন্ত্রীর ছেলের মতে, তাদের পরিবারে সংগীত একটি বড় জায়গা দখল করে আছে। জাস্টিন ট্রুডো এবং তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার ছোটবেলায় জেভিয়ারকে ড্রাম, গিটার ও পিয়ানোর ক্লাসে ভর্তি করেছিলেন। 

গত বছরের জুলাইতে মন্ট্রিয়লে ক্যাটি পেরির কনসার্টে নাচতে দেখা গিয়েছিল জাস্টিন ট্রুডোকে। এর পর থেকে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন শুরু হয়। যা পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। সোফি গ্রেগোয়ারের সাথে বিচ্ছেদের দুই বছর পর ট্রুডো ক্যাটির সাথে নতুন জীবন শুরু করেছেন। 

ইএইচ/