Dhaka Mail Logo

বিনোদন

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মডেলের

বিনোদন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

সম্প্রতি পাকিস্তানের ব্যবসায়ী নাসির সিদ্দিকির সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মডেল ইকরা। সম্পর্কের ইতি টেনেই প্রাক্তন স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। ইতোমধ্যে মামলা দায়ের করেছেন।  

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইকরার অভিযোগ গত ১১ ফেব্রুয়ারি তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুধু তাই নয়, সাবেক স্বামী ছুরি দিয়ে ভয় দেখানোরও চেষ্টা করেন। 

সামাজিক মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানের ক্ষতচিহ্নের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন ইকরা। সঙ্গে যুক্ত করেছেন মামলার কপি। ক্যাপশনে এই মডেল জানান, দীর্ঘ সময় তিনি চুপ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করেছেন নীরবতা কখনও ভুক্তভোগীকে রক্ষা করে না, বরং অত্যাচারীকেই শক্তিশালী করে। তাই তিনি মুখ খুলেছেন, শুধু নিজের জন্য নয়, অন্য নারীদের সাহস জোগাতেও।

image

প্রত্যেক মেয়েকে নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেয়াই উচিত।’

ইকরা মূলত একজন মডেল হিসেবে পাকিস্তানি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট এবং র‍্যাম্প মডেলিংয়ের জন্য পরিচিত। বিচ্ছেদের পর আবারও ক্যারিয়ারে মনোনিবেশ করছেন। 

ইএইচ/