images

বিনোদন

‘এখনি চাটা শুরু করলেন’, চমকের পোস্টে নেটিজেনরা

বিনোদন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখযোগ্য বিজয়ীদের একটি ফটোকার্ড শেয়ার করেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ফটোকার্ডটি শেয়ার করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। 

শুক্রবার রাতে প্রকাশিত ফটোকার্ডে দেখা যায়, বিএনপি ও তার জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি স্থান পেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ হাসনাত আব্দুল্লাহ ও নুরুল হক নূর। এছাড়াও বিএনপির প্রধান জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দালিব রহমান পার্থ, লুৎফুজ্জামান বাবর, মো. আসাদুজ্জামান এবং মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। 

পোস্টের ক্যাপশনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে চমক লিখেছেন, ‘অভিনন্দন নব্য নির্বাচিত সংসদ সদস্যদের। জাতি যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, আশা করি ও বিশ্বাস করতে চাই আপনারা তাদের নিরাশ করবেন না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।’

চমকের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে সমালোচনা করে একজন লিখেছেন, ‘চাটা শুরু করে দিয়েছেন এত তাড়াতাড়ি’। অন্য একজন লিখেছেন, ‘এখনি চাটা শুরু করলেন।’ আরও একজন লিখেছেন, ‘আপু চাটুকার বৃত্তি একটা দিন পরেও করতে পারতেন।’ এদিকে অভিনেত্রীর সুর মিলিয়ে একজন লিখেছেন, ‘অভিনন্দন রইল সবাইকে। দেশ ও জাতি অপেক্ষমাণ।’  

ইএইচ/