Dhaka Mail Logo

বিনোদন

রণবীর সিংকে হুমকি, অভিনেতার বাড়িতে নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ এএম

‘ধুরান্ধর’ সিনেমা দিয়ে গেল বছর বেশ ভালো সময় কাটিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। নতুন বছরের শুরুতে দিয়েছেন ‘ধুরান্ধর ২’ মুক্তির ঘোষণা। ক্যারিয়ারের সাফল্য উপভোগের মুহূর্তে হামলার হুমকি পেয়েছেন রণবীর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতাকে হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা শুধু হুমকি দিয়ে খ্যান্ত থাকেননি। বড় অংকের নাগদ অর্থ দাবি করেছেন। 

হুমকি বার্তা পাওয়ার পর রণবীর মুম্বাই পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান। এরপর, মুম্বাই পুলিশ অভিনেতার বাড়ির বাইরে নিরাপত্তা বৃদ্ধি করে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। হুমকিদাতা স্বীকার করেছেন তিনি ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।  

সম্প্রতি ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টির বাড়িতে গুলি চলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। হামলার সময় রোহিত বাড়িতে ছিলেন। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। নিয়মিত হুমকি ও হামলার আতঙ্কে দিন কাটছে বলিউডে তারকাদের। 

হামলার পর সোশ্যাল মিডিয়ায় লরেন্স বিষ্ণোই গ্যাং গুলি চালানোর দায় স্বীকার করেছেন। পোস্টে শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই এবং হরি বক্সার নামে শেয়ার করা হয়েছে। সেই পোস্টে রোহিতকে সতর্কীকরণ মেসেজ পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে। 

ইএইচ/