Dhaka Mail Logo

বিনোদন

সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার আবেদন তুষারের 

বিনোদন ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে সরব থাকেন। বিভিন্ন রাজনৈতিক পোস্টও দিয়ে থাকেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। এবার তাকে একুশে পদক দেওয়ার অনুরোধ করলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তুষার। আজ রোববার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সালমান মুক্তাদিকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি l এটা একটা সিরিয়াস পোস্ট l সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি l’

তবে তুষার সিরিয়াস পোস্ট দাবি করলেও নেটিজেনরা হাস্যরসাত্মকভাবে নিয়েছেন বলেই বোঝা যাচ্ছে। কেননা তার ওই পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টের আধিপত্য বেশ। মন্তব্যের ঘরেও মজা করে একজন লিখেছেন, ‘একটা জাতের পোস্ট দেখলাম অনেকদিন পর।’

এদিকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে একশে পদক ২৬। কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।