images

বিনোদন

বিমানে ঘনিষ্ঠ অবস্থায় হৃতিক-কারিনা, যা বলেছিলেন অভিনেতার বাবা 

বিনোদন ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

বলিউডের আলোচিত জুটি হৃতিক-কারিনা। একসময় অসংখ্য সিনেমা করেছেন তারা। পর্দার আড়ালের ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল এ তারকাদ্বয়কে নিয়ে। সেসব নিয়ে মুখে তালা রাখলেও ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছিলেন বিমানে। 

বিষয়টি নিয়ে তখন কম তোলপাড় হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমেও জায়গা পেয়েছিল তা। ঘটনাটি আজও আলচনার খোরাক জোগায়। সেসময় বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতার বাবা রাকেশ রোশনও।

রাকেশ বলেছিলেন, “যিনি এই খবর লিখেছিলেন তিনি জানতেন না লন্ডনে একটি ছবির শুটিং করার জন্য গিয়েছিলেন হৃতিক এবং কারিনা। সেই শুটিংয়ে আমিও সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। সুতরাং পুরো খবরটাই যে ভুয়া তা এর থেকেই প্রমাণিত হয়।” 

এ প্রসঙ্গে হৃতিকও মুখ খুলেছিলেন তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী এবং পরিবারের সবাই তাকে অত্যন্ত বিশ্বাস করেন। তাই এই সব ভুয়া খবরকে কোনো গুরুত্ব দেন না। বরং সে সময়ে কারিনার জন্য খারাপ লাগার কথা জানিয়েছিলেন অভিনেতা।

সবশেষে হৃতিককে দেখা গেছে ওয়ার ২ সিনেমায়। এতে তিনি ছাড়াও ছিলেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। অন্যদিকে কারিনাকে দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’-এ। তার বিপরীতে ছিলেন অজয় দেবগন।