বিনোদন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় বসেছে সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় সোমবার সকালে ৬টায় বসে এই আসর। জমকালো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া।
প্রতিবছরের মতো এ বছরও ভারতীয় সংগীতশিল্পীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মনোনীতদের তালিকায় ছিলেন ভারতের চারজন জনপ্রিয় সংগীতশিল্পী আনুশকা শংকর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি এবং চারু সুরি। তবে গ্র্যামির মঞ্চে এবারও হতাশ ভারত।

এবারের মনোনয়ন তালিকায় রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের কেনড্রিক লামার। তার পাশাপাশি শক্ত অবস্থানে রয়েছেন লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, সারকুট এবং জ্যাক আন্তনফের মতো শিল্পীরা।
এ বছরের গ্র্যামিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে দুটি নতুন বিভাগ ‘বেস্ট অ্যালবাম কভার’ এবং ‘বেস্ট ট্র্যাডিশনাল কান্ট্রি অ্যালবাম’। এ ছাড়া পুরোনো ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ বিভাগটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বেস্ট কনটেম্পরারি কান্ট্রি অ্যালবাম’।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখা গেছে একঝাঁক তারকাকে। হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স এবং চ্যাপেল রোয়ানের পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন তেয়ানা টেইলর, মার্সেলো হার্নান্দেজ এবং নিকি গ্লেসারের মতো তারকারা।
ইএইচ/