মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

চতুর্থবার গ্র্যামি জয়, অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

চতুর্থবার গ্র্যামি জয়, অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা 

শাকিরার কণ্ঠের মাধুর্য ও কোমরের দুলুনিতে বিশ্ব বুঁদ। ভক্তদের ভালোবাসার পাশাপাশি ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা। সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যামি রয়েছে তিনটি। গেল শনিবার আরও একটি যোগ হলো। এর মাধ্যমে চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন গায়িকা।

নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের। তিনি বলেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।”


বিজ্ঞাপন


Shakira-2

বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা। এ সময় উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

এদিন শুধু পুরস্কার গ্রহণ করেননি শাকিরা। দর্শকদের সম্মোহিত করেছেন নিজের পারফর্মেন্সে। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর