images

বিনোদন

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

বিনোদন ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

গত বছরের দীপাবলিতে ফের মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দক্ষিণী তারকা দম্পতি রাম চরণ ও উপাসনা কোনিডেলা। এবার যমজ সন্তানের মা-বাবা হলেন তাঁরা। গতকাল শনিবার রাতে মা-বাবা হওয়ার খবরটি সামাজিক মাধ্যমে জানান রাম চরণের বাবা, দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী।

সুখবর দিয়ে তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতাভরা হৃদয়ে জানাচ্ছি যে, রাম চরণ এবং উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছে— একটি পুত্র এবং একটি কন্যা। মা এবং নবজাতকেরা দুজনেই সুস্থ ও ভালো আছে। দাদু-ঠাকুরমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদ ও পবিত্র আনন্দের।’

ram-charan-upasana-hero-1600x900

এদিকে অনেক দিন ধরেই তাদের রাম-উপাসনার কোলে যমজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কেননা গেল দীপাবলিতে মা-বাবা হওয়ার খবর জানানোর সময় যমজের আগমনের খবর জানিয়েছিলেন।

সেসময় ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করেছিলেন তারা। পোস্টে লিখেছিলেন, ‘এবারের দেওয়ালি সত্যিই দারুণ গেল। ডাবল ধামাকা আসছে। রাম চরণ ও উপাসনার সংসারে জোড়া সন্তান আসছে। সব ঠিক থাকলে আগামী বছরই যমজ সন্তানের মা-বাবা হবেন তাঁরা।’

ram_charn_20260130_164952389

২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাম চরণ-উপাসনা। বিয়ের দীর্ঘ ১১ বছর পর ২০২৩ সালের জুন মাসে প্রথম কন্যাসন্তানের জন্ম হয় তাদের। এর দুই বছর পর ফের নতুন অতিথির আগমন।

আরআর