images

বিনোদন

ইথুন বাবুর নির্বাচনি গান ‘ভাইরাল এখন ধানের শীষ’

বিনোদন ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এবার ভোটাদের বিএনপির প্রতি আকর্ষণ করতে সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবুর নতুন নির্বাচনী গানের ভিডিও প্রকাশ হয়েছেন। রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মাধ্যমে ‘ভাইরাল এখন ধানের শীষ’ শিরোনামের গানটি উন্মুক্ত করা হয়। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সংস্কৃতি মানুষের মনন গঠনে বড় ভূমিকা রাখে। তিনি ছাত্র-জনতার জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজকে সামনে এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।’

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইথুন বাবু। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি আনন্দমুখর ও উৎসবধর্মী গান তৈরির চেষ্টা করেছেন তিনি। ‘ভাইরাল এখন ধানের শীষ’—শিরোনামের এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।”

image

ইথুন বাবু আরও বলেন, ‘বিএনপির একজন বিশ্বাসী কর্মী হিসেবে শুধু রাজপথেই নয়, কণ্ঠযোদ্ধা হিসেবেও আন্দোলনে যুক্ত ছিলাম এবং থাকব। দেশ ও দলের জন্য কাজ করাই একমাত্র লক্ষ্য।’ 

গানের ভিডিওতে আছেন গায়িকা মৌসুমী ও অভিনেতা শিবা শানুসহ অনেকে। 

এ অনুষ্ঠানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

ইএইচ/