সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা। দেশজুড়ে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনকে উৎসবমুখর এবং ভোটারদের মনযোগ আকর্ষন করতে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নানা পরিকল্পনা সাজিয়েছে। এরইমধ্যে নির্বাচনি থিম সং অন্যতম। 

নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম সংটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বিজ্ঞাপন


image

‘ভোট দিবেন কিসে ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগান যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ। গানটির কথা ও সুর করেছেন তানভীর চৌধুরীর, এতে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিশা ও নিলয়।

গানটিতে আবহমান বাংলার সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি ফুটে উঠেছে। ধর্ম-বর্ণে সম্প্রীতির বন্ধনের এই থিম সংয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকেও দেখা গেছে।

image
 
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। যার প্রতীক হচ্ছে ধানের শীষ।’
 
তিনি আরও বলেন, ‘এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।’ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর