images

বিনোদন

কবে আসবে ‘তুফান-২’— যা বললেন প্রযোজক 

বিনোদন প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

গেল ২০২৪ সালে সিনেমা হলে তাণ্ডব চালায় শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ছবির শেষে দেওয়া হয় সিক্যুয়েলের আভাস। তারপর থেকেই শাকিবিয়ানরা মুখিয়ে আছেন ‘তুফান-২’-এর অপেক্ষায়।

সম্প্রতি এক পডকাস্টে ‘তুফান’-এর পরিচালক রায়হান রাফীও কথা বলেন ‘তুফান ২’ নিয়ে। তার মন্তব্য, ‘‘২০২৭ সালেই ‘তুফান-২’ আসবে, চলতি বছরে শুটিং শুরু হবে।’’

king_20240507_190437767

রাফীর সে মন্তব্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভক্তরাও শুরু করেন উদ্বাহু নৃত্য। ঠিক তখন গুঞ্জন ছড়ায়, আগামী বছর ‘তুফান-২’ আসার সম্ভাবনা নেই। কেননা রাফীকে শিডিউল দেননি শাকিব। তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শাকিবের অন্য সিনেমা নিয়ে আলাপ-আলোচনা চলমান থাকলেও সেখানে নাকি নেই রায়হান রাফী।

বিষয়টিকে ভিত্তিহীন দাবি করলেও রাফী কোনো বিবৃতি দিতে রাজী হননি। তবে ছবিটি নিয়ে কথা বলেছেন তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘২০২৭ সালে ‘তুফান ২’ আনার পরিকল্পনা আছে। সব ঠিক থাকলে আগামী বছর আসবে ছবিটি। সেক্ষেত্রে চলতি বছরের শেষে শুটিং শুরুর ইচ্ছা আছে।’’

433001628_952552590207360_8603810079413023005_n_20240327_162508339_20240414_122731813

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় ছিলেন মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সালাহউদ্দিন লাভলু ছাড়াও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ আরও অনেককে।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসভিএফ।