images

বিনোদন

ফের বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী, পাত্র দীর্ঘদিনের প্রেমিক

বিনোদন ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মধুমিতা সরকার। গতকাল শুক্রবার স্বরসতী পূজার রাত বেছে নিলেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে বাঁধা পড়তে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রাজকীয় আবহে নতুন জীবন শুরু করেছেন মধুমিতা। সাবেকি সাজে ধরা দিয়েছিলেন তিনি। গা ভর্তি সোনার গয়না, হাতে আলতা, কপালে লাল টিপ আর লাল বেনারসিতে টুকটুকে বউ সেজেছিলেন।

96483179-2f13-4eb0-8628-7f9f1db52de1

দেবমাল্যও কম যাননি।মধুর সঙ্গে মিলিয়ে লাল পাঞ্জাবিতে বর সেজেছিলেন। বিয়ের লগ্নে ঘিয়ে রঙা পাঞ্জাবি গায় চাপিয়েছিলেন। মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি বর হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি।

ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দেবমাল্যের সঙ্গে মধুমিতার রসায়ন ঘনিষ্ঠজনদের কাছে আগে থেকেই পরিচিত ছিল। সমস্ত নিয়ম মেনে, অগ্নিসাক্ষী করে মন্ত্রোচ্চারণের মাধ্যমেই বিয়ে সারেন তারকা দম্পতি।

1741699324_in-17_20250715_130932747

বছর পাঁচের বেশি চুটিয়ে প্রেম করছিলেন মধুমিতা-দেব। গত বছরের মার্চের মাঝামাঝি অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়তে চান তারা। সেই কথা অনুযায়ী ঘটল ঘটনা।

এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ঘর বেঁধেছিলেন সৌরভ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু ১৮ বছর বয়সে বাঁধা সে ঘর বেশিদিন টেকেনি। ২০১৯ সালে আলাদা হন তারা। সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন মধুমিতা।