images

বিনোদন

‘আপনার ছবি ফ্লপ যায়’, শুনেই অভিনেতাকে মারলেন আমির খান! 

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

‘সিতারে জামিন পারে’র আগ পর্যন্ত ‘ফ্লপ’ শব্দটি আঠার মতো লেগেছিল আমির খানের পেছনে। অনেকে তাকে অক্ষয় কুমারের সঙ্গে তুলনা শুরু করেছিলেন। এবার ফ্লপের কথা আসতেই অভিনেতাকে মারধোরন আমির! 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, বীর দাসকে আমির ভালো ছবির সংখ্যা বাড়াতে বলেন। বীর জানান, তিনি তার ছবিতে নিজেই আইটেম গানে নাচবেন, কমেডিও আছে আবার ছবিতে ভালোবাসা রয়েছে। শুনে আমির বলেন, এই ছবি একেবারেই ফ্লপ হবে।

amir

আর দেরি করেননি বীর। আমিরকে মুখের ওপর বলে বসেন, ‘সে তো আপনারও। লাল সিং চাড্ডা ছবি একদমই চলেনি’। মেজাজ সপ্তমে চড়ে যায় অভিনেতার। বীরকে একচোট মারধোর করেন তিনি। এরমধ্যে একদল তরুণ-তরুণী ঘরে ঢুকে পড়েন। তারা বীরকে জানান, তার ছবি দেখে তারা মুগ্ধ। সঙ্গে সঙ্গে আমির খান বীরকে জড়িয়ে বলেন, আমিই তো বলেছিলাম এমন ছবি তৈরি করতে।

এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা ঘটনাটি সম্পূর্ণ সাজানো। এটি আমির-বীরের আসন্ন সিনেমা ‘হ্যাপি পাটেল’-এর ঘোষণামূলক ভিডিও। আমির খান প্রোডাকশন প্রযোজিত এই সিনেমায় অভিনয় করবেন বীর দাস এবং মোনা সিং। পরিচালনায় রয়েছেন বীর নিজেই। ২০২স সালে মুক্তি পাবে ছবিটি।