বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা আমির খানের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। প্রথম ঝলক মুক্তির পর থেকেই তোপের মুখে অভিনেতা। কাশ্মীর ইস্যুতে মুক্তি প্রতীক্ষিত সিনেমা বয়কটের ডাক দিয়েছেন দেশটির নাগরিকরা। এবার অভিনেতার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে।

কাশ্মীর ইস্যুতে আমিরের ছবি বয়কটের ডাক


বিজ্ঞাপন


আসন্ন সিনেমায় বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ‘তারে জামিন পার’- এর সিক্যুয়েলের ট্রেলার মন জয় করেছে নেটিজেনদের। প্রথম ঝলকে দেখা গেছে একদিন হঠাৎ করে পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়ায় আইনি জটিলতায় পড়েন অভিনেতা। ওই অপরাধের জন্য তাকে শাস্তি হিসেবে এক দল বুদ্ধিবৃত্তিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরদের বাস্কেটবল প্রশিক্ষকের দায়িত্ব নেওয়ার নির্দেশনা দেয় আদালত।   

amir-chire_jamen_par_2

ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পায় হলিউড ছবি ‘চ্যাম্পিয়নস’। ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় উডি হ্যারেলসনকে। তবে আমিরের ‘সিতারে জামিন পার’ ছবির প্রথম ঝলক সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।  হলিউড ছবির দৃশ্য চুরির অভিযোগ তুলেছেন সমালোচকরা। 

প্রেমিকাকে সামনে আনলেন আমির খান, যা বললেন প্রাক্তন স্ত্রী


বিজ্ঞাপন


অন্তর্জালে ট্রেলার মুক্তির পর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বলিউড কী? এ হলো এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা ছুটি কাটাতে গেছে। এ হলো এক ‘রিমিক্স’-এর কারখানা। হলিউড বা দক্ষিণী থেকে চিত্রনাট্য নিয়ে ৬টি অযথা গান যোগ করে দেওয়া হয়।’ 

amir-chire_jamen_par

সমালোচনার মুখে আমির পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা। তারা পাল্টা জবাবে বলেছেন, ‘হলিউডে ‘চ্যাম্পিয়ন’-ও একটি নকল ছবি। ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেয়নস’-এরই ইংরেজি সংস্করণ। অন্য একজন লিখেছেন, ‘আমির খানের প্রযোজনা সংস্থা ‘কাম্পেয়োনেস’-এর হিন্দি সংস্করণ তৈরির আইনি স্বত্ব নিয়েই ‘সিতারে জামিন পার’ নির্মাণ করেছেন।’

৬ বছরের বাচ্চার মায়ের প্রেমে মজেছেন আমির খান

যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রযোজনা সংস্থাটি।    

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর