images

বিনোদন

পাপারাজ্জিদের ‘ইঁদুর’ বলে কটাক্ষ জয়া বচ্চনের

বিনোদন ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

রাগ নিয়ে কোনো প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে প্রথম হতেন জয়া বচ্চন! কেননা পান থেকে চুন খসতেই দাঁত-মুখ খিচিয়ে ওঠেন। এ কারণেই নেটিজেনদের একাংশ অমিতাভ পত্নীকে ‘রাগি আন্টি’ নামে ডাকেন। 

সম্প্রতি ‘ইই দা উমেন’-এ বরখা দত্তের সঙ্গে এক আলাপচারিতায় জয়া বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও পাপারাজ্জিদের সঙ্গে সম্পর্ক জিরো!’ 

জয়া বচ্চনকে বলতে শোনা যায়, ‘মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ, আমি মিডিয়ার পণ্য। কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য। এরা কারা? এরা কি এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? তুমি (বরখা দত্ত) এদেরকে মিডিয়া বলো? আমি মিডিয়া থেকে এসেছি, আমার বাবা একজন সাংবাদিক ছিলেন। এই ধরনের মানুষদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা আছে।’ 

Jaya-10

পাপারাজ্জিদের সম্পর্কে জয়া আরও বলেন, ‘এই যে বাইরে নোংরা, টাইট প্যান্ট পরে সব দাঁড়িয়ে আছে। হাতে মোবাইল নিয়ে। ওঁরা ভাবে ওঁদের হাতে মোবাইল আছে বলে, যে কোনো ধরনের ছবি তুলতে পারে! এরা আসে কোথা থেকে? এদের ব্যাকগ্রাউন্ড কী? কী শিক্ষা পেয়েছে?’ 

এরপর নিজের দলের কর্মীর কথা উল্লেখ করে বলিউড অভিনেত্রী ও সাংসদ বলেন, “এটা খুবই মজার–দিল্লিতে আমার একজন কর্মী বলেছিল যে তিনি কোনো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে না। কারণ, আমি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি’। আমি তাকে বলেছিলাম, ‘আমি এগুলো নিয়ে মাথা ঘামায় না। এতে আমার কিছু যায় আসে না। তুমি আমাকে ঘৃণা করো, এটা তোমার মতামত। আমার মতামত হলো আমি তোমাকে ভীষণ অপছন্দ করি। তুমি মনে করো যে তুমি একজন ইঁদুর, যে মোবাইল ক্যামেরা নিয়ে কারো বাড়িতে ঢুকে যেতে পারে।”

Jaya-Bachchan

এর আগে গত আগস্ট মাসে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের সামনে সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তকে ঘুষি মেরে সরিয়ে দেন জয়া। ওই ভিডিও মুহূর্তের মধ্যে নেটদুনিয়া ঝড় তুলেছিল। 

ইএইচ/