images

বিনোদন

যারা একাধিকবার বিয়ে করেছেন তারা অতীত নিয়ে গর্ব করেন না: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার মাঝে এক আবেগঘন পোস্টে দিয়েছেন তিনি। ফারিয়া মন্তব্য করেছেন, একটি সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। এর জন্য শক্তি লাগে, লজ্জা নয়। 

আজ শনিবার (২৫ অক্টোবর) ওই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন আমাদের মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে (যদি না এর মাঝে কোনো বিশ্বাসঘাতকতা থাকে)।  

Sabnam_Faria_k

এরপর তিনি যোগ করেন, “যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়”

অনুরাগীদের উদ্দেশ্যে ফারিয়া বলেন্ম, ‘দয়া করে কাউকে বিচার করবেন না। গুজব ছড়াবেন না। কটু কথা বলবেন না। কারণ, আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’ 

নেটিজেদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে তা কেউ জানে না।’ 

ইএইচ/