Dhaka Mail Logo

বিনোদন

অভিনয়ে নাম লেখালেন নোবেলের প্রাক্তন সালসাবিল

বিনোদন প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

অভিনয়ে নাম লেখালেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। ‘টানাপোড়ন’ নামের একটি নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হচ্ছে তার। ঢাকা মেইলকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সালসাবিল। 

নাটকে অভিনয়ের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সালসাবিল ঢাকা মেইলকে বলেন, “টানাপোড়ন’  একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করেছেন বাপ্পি খান। এই নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে আমার।”

নাটকটিতে ভালোবাসা, পারিবারিক টানাপোড়ন আর জীবনের হাসি-কান্নার গল্প তুলে ধরেছেন নির্মিতা। সালসাবিলের বেশ কয়েকটি পোস্ট থেকে বোঝা গেছে এরইমধ্যে নাটকের শুটিং শুরু করেছেন তিনি। 

566202772_1351900849881010_6207160671197241933_n

গতকাল তার ফেসবুকে নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে সালসাবিলকে বিমর্ষ অবস্থায় দেখা গেছে। 

এদিকে সালসাবিল অভিনয়ে আসছেন শুনে বেশ উচ্ছ্বসিত তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন শুভকামনা। সাফল্য কামনা করেছেন তার। 

নোবেলের কারণে বিভিন্ন সময় সাংবাদ শিরোনামে উঠে এসেছেন সালসাবিল। এবার সেসব পেছনে ফেলে নিজের সৃজনশীলতা দিয়ে দর্শককে মুগ্ধ করতে চান তিনি। 

আরআর/