বিনোদন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম
অবশেষে অপেক্ষার অবসান। বাগদান সারলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তবে প্রকাশ্যে না। দীর্ঘ আট বছর চুপি চুপি জল খেয়ে চুপিসারেই আংটি বদল করেছেন এই তারকাদ্বয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে বিষয়টি নিয়ে রাশমিকা-বিজয় চুপ থাকলেও তথ্য ফাঁস করেছে তাদের ঘনিষ্ঠ সূত্র। জানিয়েছে বাগদান সেরে বিয়ের দিনক্ষণও ঠিক করেছেন তারা। শিগগিরই কাগজ-কলমে এক হচ্ছেন।
_20251004_120725750.jpg)
সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশমিকা ও বিজয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ভালোবাসা দিবসকে লক্ষ্য করে বিয়ের আয়োজন করছেন তারা। তবে এখনও পাকা হয়নি দিন।
এদিকে বিজয়-রশমিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনে উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশ্যাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে কুলুপ তারকাজুটির।
_20251004_120758102.jpg)
অনেক দিন ধরেই বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। এবার বাগদানের খবর জানিয়ে দিল ভক্তদের ধারণা-ই ঠিক ছিল।