Dhaka Mail Logo

বিনোদন

শয্যাসঙ্গিনী হয়ে বদলে যায় অভিনেত্রীর ক্যারিয়ার, তারপরও আক্ষেপ!

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

‘অ্যানিমেল’ ছবি দিয়ে ক্যারিয়ার টেকসই হয়েছে রণবীর কাপুরের। এ ছবিতে তার শয্যাসঙ্গিনী ভাগ্য ফিরেছে অভিনেত্রী তৃপ্তি দিমরির। বলিউডে এখন চাহিদাসম্পন্ন নায়িকাদের একজন তিনি। তারপরও আক্ষেপ ঘোচেনি অভিনেত্রীর।

‘অ্যানিমেল’-এর আগে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি। এরমধ্যে রয়েছে ‘বুলবুল’, ‘লায়লা মজনু’। তৃপ্তির প্রত্যাশা ছিল ‘লায়লা মজনু’ ছবিটি তাকে প্রত্যাশিত জনপ্রিয়তা এনে দেবে। কিন্তু সে দায়িত্ব পালন করেছে ‘অ্যানিমেল’।

tripti

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার জীবন একেবারে বদলে গিয়েছিল ‘অ্যানিমেল’-এর পর। এই ছবি আমার কাছে আশীর্বাদের মতো। ‘লায়লা মজনু’র জন্য যে পরিচিতি পাওয়ার আশা করেছিলাম, তা ‘অ্যানিমেল’-এ অভিনয় করে পেয়েছিলাম।”

পাশাপাশি ‘অ্যানিমেল’-এ তৃপ্তির চরিত্রটি ছোট। তাই তার নিজেরও প্রত্যাশা ছিল না। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গা বুঝেছিলেন চরিত্রটি ভাগ্য বদলে দেবে তৃপ্তির। অভিনেত্রীর কথায়, “সত্যিই উনি ঠিক কথাই বলেছিলেন।”

Triptii-Dimri

২০০ কোটি বাজেটের ‘অ্যানিমেল’-এ তৃপ্তি-রণবীর ছাড়াও ছিলেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।