মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

‘অ্যানিমেল’-এর নগ্ন দৃশ্যের জন্য অডিশন দিয়েছিলেন সারা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

‘অ্যানিমেল’-এর নগ্ন দৃশ্যের জন্য অডিশন দিয়েছিলেন সারা 

সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। আনন্দ যেন ধরছে না রণবীর অনুরাগীদের। প্রিয় তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। এ ছবির জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন রণবীর।

নতুন খবর হচ্ছে, রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করতে অডিশন দিয়েছিলেন সারা আলী খান। কিন্তু নগ্ন হয়েও নির্মাতার মন জোগাতে পারেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘অ্যানিমেল’-এ নগ্ন দৃশ্যে পরে সিলেক্ট হন তৃপ্তি দিমরি। তিনি এ ছবিতে দ্বিতীয় নায়িকা। তবে এ চরিত্রের অফার প্রথমে আসে সারা আলি খানের কাছে। উচ্ছ্বসিত সারা অডিশনে গিয়েছিলেন। জমিয়ে অডিশন দিয়েছিলেন সইফ-কন্যা। কিন্তু তার পারফর্মেন্স একেবারেই পছন্দ হয়নি সন্দীপের। তিনি ভদ্র ভাষায় নাকচ করেছিলেন সারাকে।

আরও পড়ুন: ‘অ্যানিমেল’ কবে আসছে ওটিটিতে?

পরে একই দৃশ্যে অডিশন দিয়ে পরিচালক এবং শুটিং ফ্লোরের অন্যান্যদের মন কেড়েছিলেন বাইরে থেকে আসা, অর্থাৎ বলিউডের ‘আউটসাইডার’ তৃপ্তি দিমরি।

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’। শুরুর দিন থেকেই সিনেমা হলে তাণ্ডব চালাছে এ ছবি। এরইমধ্যে বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৫০০ কোটি রুপি।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর