images

বিনোদন

প্রকাশ্যে ‘জ্যাজ সিটি’-এর ফার্স্ট লুক, চমক দেখালেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম

গেল কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’। কোরবানি ঈদের একমাস আগে জানা গিয়েছিল ভারতের নির্মাতা সৌমিক সেন পরিচালিত ওয়েব সিনেমা ‘জ্যাজ সিটি’ নামের একটি সিরিজের শুটিং শেষ করেছেন অভিনেতা। এবার প্রকাশ্যে এসেছে সিরিজটির এক ঝলক। যা দেখে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন শুভর ভক্তরা।  

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ‘সনি লাইভ’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ২০২৫ সালের নভেম্বারে মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিনেমা, রিয়েলিটি শো এবং লেখাধুলার অংশ বিশেষ। ভিডিওর শুরুতেই জানানো হয় নভেম্বারে মাসে ‘সনি লাইভ’-এর ওটিটিতে ফিরছে বহুল জনপ্রিয় সিরিজগুলোর নতুন সিজন। এছাড়া ১২টি নতুন ওয়েব সিনেমাও আসছে ‘সনি লাইভ’-এর পর্দায়। 

shuve

‘সনি লাইভ’ শুধুমাত্র বলিউড তারকাদের নিয়েই ওয়েব সিনেমা নির্মাণ করছেন না। বলিতারকা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলবে তামিল, তেলেগু, মারাঠি এবং বাংলা ভাষায় নির্মিত ওয়েব সিনেমা। আগামী নভেম্বর মাসে ‘সনি লাইভ’ -এর টিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বাংলা ভাষায় নির্মিত ওয়েব সিরিজে ‘জ্যাজ সিটি’। এতে অভিনয় করেছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। অভিনেতার ফাস্ট লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে মাত্র ৩/৪ সেকেন্ড দেখা গেছে শুভকে।  

ভিডিওর শুরুতে দেখা যায়, ফরমাল পোশাকে সিগারেট মুখে সামনে এগিয়ে আসছেন। আর বাম হাত থেকে কিছু একটা ছুড়ে ফেলছেন। এরপরই নতুন লুকে ধরা দেন অভিনেতা। যেখানে কালো প্যান্ট আর সাদা ব্লেজারে পরে একটি পার্টিতে মেতেছেন অভিনেতা। ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে অভিনেতার সোয়াগ, দেহভঙ্গিমা আলাদা মাত্রা যুক্ত করেছে। 

shuhbb

এর আগে ‘জ্যাজ সিটি’ ওয়েব সিনেমায় অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে আরিফিন শুভ বলেছিলেন, ‘সৌমিক সেনের জ্যাজ সিটিতে কাজের জন্য অনেক দিন ধরে কলকাতায় আসা–যাওয়া হচ্ছে। মনে হলো এখানকার লোকজন আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তাই আমিও নিজেকে এক্সপ্লোর করতে চাই এখানে।’

ইএইচ/