Dhaka Mail Logo

বিনোদন

কথায় কথায় রাগেন জয়া বচ্চন, কারণ জানালেন সন্তান অভিষেক-শ্বেতা 

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

রাগ নিয়ে কোনো প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে প্রথম হতেন জয়া বচ্চন! কেননা পান থেকে চুন খসতেই দাঁত-মুখ খিচিয়ে ওঠেন। যাকে তাকে ধাক্কা দেন, মেরে বসেন চড় থাপ্পড়। নেটিজেনরা সবাই যখন বচ্চন ঘরণীর মেজাজের পেছনের কারণ খুঁজে বেড়াচ্ছেন তখন তা সামনে আনলেন দুই সন্তান অভিষেক ও শ্বেতা বচ্চন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারীরা হুড়োহুড়ি করেন না। বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।

এ সময় ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন, ‘‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে, সেই কারণে এমন আচরণ করে। আসলে এটা এক প্রকারের আতঙ্ক।’’

সম্প্রতি এক রাজনৈতিক কর্মীকে ধাক্কা দিতে দেখা গেছে জয়াকে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সমাজবাদী পার্টির এক কর্মী জয়ার সঙ্গে সেলফি তুলতে চান। কিন্তু অভিনেত্রী তাতে সায় না দিয়ে উল্টো মারেন ধাক্কা।